হোম > আইন-আদালত

দুদকের মামলায় ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি আজ

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট।

গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ঠিক করে।

এর আগে গত ১৩ মে এ বিষয়ে আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট। এর পরদিন আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। সেই সঙ্গে জামিন দেওয়া হয় জোবাইদাকে। যদিও নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত আছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার