হোম > আইন-আদালত

নির্বাচনে প্রার্থী হতে ডোপ টেস্ট করা কেন বাধ্যতামূলক হবে না, হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে এ বিষয়ে দায়ের করা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (পিআইএল) শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে।

ব্যারিস্টার ইসরাত জাহান অনির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করে।

রুলে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি আইন ও বিধিমালায় ডোপ টেস্টের বিধান অন্তর্ভুক্ত করে তা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতের এ আদেশের ফলে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতার সঙ্গে ডোপ টেস্টের বিষয়টি আইন ও বিধিমালায় অন্তর্ভুক্তির প্রশ্ন এখন বিচারিক পর্যালোচনার আওতায় এসেছে বলে জানান ব্যারিস্টার ইসরাত জাহান অনি।

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

সাবেক এমপি ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ আসামি কারাগারে

৩৪১ হিসাবে লেনদেন, বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমার নোটিস দেবে দুদক

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে

যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি, তাতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: ৬ আসামি কারাগারে

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন শুনানি পেছাল