হোম > আইন-আদালত

এক-এগারোর সময় মানবতাবিরোধী অপরাধের নেপথ্যে মাসুদ চৌধুরী

প্রেস ব্রিফিংয়ে চিফ সিকিউটর

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনসহ যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তার নেপথ্য মহানায়ক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ওই সময়ে যে সরকার ছিল, সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী আরো কয়েকজনকে ডিফেক্টো গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাকে তারাই চালাতেন।

রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা মাসুদ উদ্দিন চৌধুরীকে একটা মিস কেইসে গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। সেই প্রোডাকশন ওয়ারেন্ট মঞ্জুর হয়েছিল। পরবর্তীতে গত ৭ এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শোন অ্যারেস্ট দেখানো হয়। তাকে সেফ হোমে এক দিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। আমরা তাকে গতকাল সেফ হোমে নিয়ে জিজ্ঞাসবাদ করেছি। তিনি যেসব তথ্য দিয়েছেন, সেগুলো আমরা যাচাই-বাছাই করছি এবং প্রয়োজনবোধে আরো দুই দিন তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসবাদ করার সুযোগ আছে ‘

চিফ প্রসিকিউটর আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদে যে তথ্য আমরা পেয়েছি, এক-এগারোর সময়ের বিষয়গুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে, শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। সবকিছুই খোঁজখবর নিচ্ছি এবং ইনভেস্টিগেশনে আসছে সবকিছু। আমরা যখন ইনভেস্টিগেশনের পর টোটাল অভিযোগটা কনসুলেটেড করব, তখনই পূর্ণাঙ্গ রিপোর্ট সম্পর্কে আপনাদের জানাতে পারব।’

এলআর

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ