হোম > আইন-আদালত

মামুন হত্যা: দুই শুটারসহ ৪ আসামি রিমান্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় দুই শুটারসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- শুটার ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াস, রুবেল ও শামীম আহম্মেদ।

আসামিদের রোববার আদালতে হাজির করার পর তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন। প্রথমে আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখান। এরপর, শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে নেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের দাবি জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। এর আগে, গত ১২ নভেম্বর মোহাম্মদপুর থানায় অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে