হোম > আইন-আদালত

বেক্সিমকোতে রিসিভার নয়- চলবে নিজস্ব ব্যবস্থাপনায়: হাইকোর্টের রায়

স্টাফ রিপোর্টার

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান (গ্রুপ অব কোম্পানিজ) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে কোনো রিসিভার থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার হাইকোর্ট শুনানি শেষে ৯টি পর্যবেক্ষণসহ রুলটি নিষ্পত্তি করেছেন। রুল নিষ্পত্তির কারণে সেই রিসিভারগুলো আর থাকছে না। অর্থাৎ, বেক্সিমকোর সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। তবে আদালত বলেছেন, এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। পরে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি মডিফাই করে শুধু বেক্সিমকো ফার্মাকে নিজস্ব ব্যবস্থায় পরিচালনার অনুমতি দিয়েছিলেন। এরপর বাংলাদেশ ব্যাংক বেক্সিমকোর বাকি প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল। আজ হাইকোর্ট শুনানি শেষে ৯টি পর্যবেক্ষণসহ রুলটি নিষ্পত্তি করেছেন। রুল নিষ্পত্তির কারণে সেই রিসিভারগুলো আর থাকছে না। অর্থাৎ, বেক্সিমকোর সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান বলেন, আদালত বলেছেন, এ পর্যন্ত রিসিভার যা করেছে, সব কাজ আইনগতভাবে বৈধ।

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়া সংবিধানবিরোধী

অর্থ আত্মসাৎ: ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাইয়ের পর দোকানিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সালমান শাহ হত্যা মামলা: জামিন মেলেনি খলনায়ক ডনের