হোম > আইন-আদালত

সাবেক ডিজিএফআই প্রধান জিয়াউলের স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাবেক গোয়েন্দা প্রধান বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এদিন তার নামে থাকা চারটি ব্যাংকের তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করারও আদেশ দেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন সংস্থাটির উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৯টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। গত বছরের ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের অস্বীকার

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর