হোম > আইন-আদালত

গুমের মামলায় ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তা

আতিকুর রহমান নগরী

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির করা তিন কর্মকর্তা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন। শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বাকি ১০ জন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এর আগে গত ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৫টি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেআইসি সেলে ২৬ জন ভুক্তভোগীর ওপর চালানো পৈশাচিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।

এদিকে, পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। শেখ হাসিনার আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর এই তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

দুর্নীতি মামলায় মাসুদ চৌধুরীকে গ্রেপ্তারের আবেদন

কারও ন্যায়বিচারে বাধা দেব না: অ্যাটর্নি জেনারেল

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে তলব

নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তারেক গ্রেপ্তার

হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারপতির ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড

কে এই নতুন অ্যাটর্নি জেনারেল

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বিচারপতি মর্তূজার ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণাকারী সালাম রিমান্ডে

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ