হোম > আইন-আদালত

প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার এ মামলার বাদীপক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় অভিযোগ, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য ৬১ হাজার ১৪২ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা বাদীকে বােমাটরসাইকেল হস্তান্তর করতে ব্যর্থ হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু