হোম > আইন-আদালত

সাবেক এমপি জিয়াউর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রীর মোসা. কাশমেরী বেগমের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন এক কোটি আট লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট পাঁচটি হিসাবে মোট জমা ও উত্তোলনসহ ১০ কোটি দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার সন্দেহজনক লেনদেন করায় মুহা: জিয়াউর রহমান এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, জিয়াউর রহমান এর স্ত্রী মোসা. কাশমেরী বেগম কর্তৃক ৫২ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় এবং তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে মর্মে প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী ৪ দিনের রিমান্ডে

আমি গ্রেপ্তার করে দিলে দুজনকেই ক্রসফায়ার দেয়

শেষ হলো বেনজীরের বিরুদ্ধে আট জনের সাক্ষ্যগ্রহণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গুলিবিদ্ধ মারুফের মৃত্যুর বর্ণনা দিলেন সাকিব

কবর থেকে সালমান শাহর লাশ না তোলার আবেদন নথিভুক্ত