হোম > আইন-আদালত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বুধবার সকালে তিনি হাজির হন।

এর আগে গত বছরের ২২ অক্টোবর পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়। আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়।

মাওলানা আবুল কালাম আজাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

ন্যায়বিচার নিশ্চিতে আলাদা সচিবালয় পুনর্বহাল জরুরি

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষক রিমান্ডে

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের

শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা: আসামি সোহেলের দায় স্বীকার

৬ষ্ঠবারের মতো চিন্ময় কৃষ্ণের আইনজীবীর আবেদন নামঞ্জুর