হোম > আইন-আদালত

হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষগ্রহণ শুরু আজ

কুষ্টিয়ায় ৬ হত্যা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করা হবে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা চারজনই পলাতক।

গত ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। এরপর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার

পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে