হোম > আইন-আদালত

বিচারপতি আশফাকুলকে অপসারণে ব্যবস্থা নেয়ার আবেদন

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছেন দেশের দুইজন বিশিষ্ট নাগরিক। তারা হলেন আবু জাফর মো. আনোয়ারুল সাদাত ও মুহাম্মদ জাকির হুসাইন।

গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে আবেদনে বলা হয়েছে, “বিচারপতি আশফাকুল ইসলাম নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অপেশাদার আচরণ করেছেন।” এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, অর্থের বিনিময়ে রায় প্রদান, পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন মামলায় অন্যায্য রায় প্রদান, অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. রেজাউল হকের বরাবরে এই আবেদন পেশ করা হয়। আবু জাফর মো. আনোয়ারুল সাদাত ও মুহাম্মদ জাকির হুসাইন স্বাক্ষরিত এই আবেদন রেজিস্ট্রার কার্যালয় সোমবার গ্রহণ করেছে। আবেদনকারী আবু জাফর মো. আনোয়ারুল সাদাত নিজেকে “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)”র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।

সংবিধানের ৯৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিষয়ে সংবিধানের ৯৬(৪)(খ) অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে লিখিত আবেদনে। পাশাপাশি অভিযোগের বিষয়ে সংবিধানের ৯৬(৬) অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণেরও অনুরোধ করা হয়েছে। ১১ পৃষ্ঠার এ আবেদনপত্রে এই সব বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত