হোম > আইন-আদালত

স্ত্রীসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নামে মামলা

স্টাফ রিপোর্টার

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ)আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মন্ত্রী ও সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করে।

অন্যদিকে সাবেক মন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৩ কোটি ২৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাদের বিরুদ্ধে এসব অভিযোগে দুদক আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নিরাপত্তার শঙ্কায় জিয়াউলকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করি

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার