হোম > আইন-আদালত

সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর ৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আতিকুর রহমান নগরী

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ খন্দকার মমতা হেনা লাভলীর ৯টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ) চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টে এনে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান চলছে। সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা এসব অ্যাকাউন্টে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড

মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩১তম বার পেছাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

রেড ক্রিসেন্ট নির্বাচন: উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গের অভিযোগ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশা ফের রিমান্ডে

চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনে রুল শুনানি করবে হাইকোর্ট