হোম > আইন-আদালত

জুলাই হত্যাকাণ্ড: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে উপস্থিত হয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

প্রসিকিশন সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি এএসএম মাকসুদ কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন সাদিক কায়েম।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি, হাতবোমা নিক্ষেপ করা হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ, যুবলীগ।

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডিজিএফআইর সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে