হোম > আইন-আদালত

আদালত অবমাননা করেছে সরকার: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত আদেশ

স্টাফ রিপোর্টার

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সিরিয়াস আদালত অবমাননা।

বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমানা। আমরা আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়ার আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছক করে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  

সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান

দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা