হোম > আইন-আদালত

আবু সাঈদ হত্যা: সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার

জুলাই গণআন্দোলনে আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।

মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করে আদালত। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে সেদিনও সাক্ষী না আসায় জবানবন্দি নেওয়া যায়নি।

তার আগে গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছিল। ওইদিন জবানবন্দি দেন পুলিশের দুই উপপরিদর্শক। তারা হলেন— এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল। দুজনই জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। পরে তাদের জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে চার স্টেট ডিফেন্সসহ গ্রেপ্তারদের আইনজীবীরা।

ধর্ষণ মামলার দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত