হোম > আইন-আদালত

বিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব

স্টাফ রিপোর্টার

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নানের জমিসহ ৩টি ফ্ল্যাট জব্দ ও ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন সংস্থাটি পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

জব্দ করা সম্পদের মধ্য রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের ২টি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের ১টি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি জমি রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধান কালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান ক্ষমতায় অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরূহ হবে। তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত সোমবার পরিবারসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে একই আদালত।

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ: রুলের শুনানি কাল

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ, মঙ্গলবার রুল শুনানি

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আমু-শাজাহানসহ আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে