হোম > আইন-আদালত

চীনসহ ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৭৫ কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও দিন বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই ,শিয়াও হাই হে এবং মিস্টার সুং ওয়ে মিন।

দুদক আবেদনে বলা হয়, মো: আব্দুল কাদের ফারুক (FAR Group) এর চেয়ারম্যান বিদেশি কোম্পানি "রিং শাইন টেক্সটাইল লিমিটেড" (ডিইপিজেড) এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্বেও কোম্পানিকে পুজিবাজারে তালিকাভূক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সকল ধরণের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ার বাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাত করেছেন। আবদুল কাদের ফারুক ওই কোম্পানির সাথে এমওইউ স্বাক্ষর করে জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০% এর বিনিময়ে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় অনুসন্ধান করছে।

এদিন অনুসন্ধানকারীর আবেদনের প্রেক্ষিতে আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে