হোম > আইন-আদালত

পরিবারসহ সাবেক এমপি দুদুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শফিউল্লাহ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় বৈধ সম্পদ দেখান ২০ লাখ ২৮ হাজার টাকা। তবে অনুসন্ধান জানা গেছে বর্তমানে তার ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে। অনুসন্ধানকালে আরো

জানা গেছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজ ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জন করেন। এসব সম্পদ মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন তিনি। অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন মর্মে তথ্য পাওয়া গেছে। এসব কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে দুদু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত