হোম > আইন-আদালত

হত্যার পর ২৬ টুকরা: গ্রেপ্তার প্রেমিক-প্রেমিকা রিমান্ডে

স্টাফ রিপোর্টার

আসামি জরেজুল ও শামীমা আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ গেটের কাছে ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর ২৬ খণ্ডের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে কহিনুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ডের এ আদেন দেন। এর আগে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শামীমাকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাব। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। পরে ১৩ নভেম্বর সন্ধ্যার দিকে দুটি নীল রঙের ড্রাম খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশগুলো। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে খণ্ডিত মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছোট বোন আনজিরা বেগম। এতে নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে