হোম > আইন-আদালত

আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

স্টাফ রিপোর্টার

হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত এই আদেশ দেন।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২১ সালে পৃথক দুই থানার মামলায় এনসিপির নেতা আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে পৃথক দুই আদালত এক মামলায় পাঁচশ এবং এক হাজার টাকাসহ মোট পনেরোশ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

শুনানির আগে আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে মোট ৬টি মামলাটি দায়ের করা হয়েছিলো। এর মধ্যে ৪টিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি আজকে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

মামলাগুলোর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি