হোম > আইন-আদালত

মিরপুরে হত্যা মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুফল নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।

ওসি হাফিজুর রহমান জানান, সুফলের বিরুদ্ধে মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া তিনি আরও চারটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সুফলের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার অভিযোগে দায়ের করা ২০টির বেশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এমএমআর

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

চারজনকে আগেই হত্যা করে অভিযানে নিহত দেখান জিয়াউল

জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠন পিছিয়ে ২৬ অক্টোবর

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

এমপি নজরুল আবার রিমান্ডে

গাজী নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘নয় লাখ টাকায় আপস’

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

কাউন্সিলর একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ