হোম > আইন-আদালত

সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে হাজিরার নির্দেশ ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে হাজিরার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের অন্য পাঁচ নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ শুনানির পর সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানের সময় ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছিলেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। আর অন্য পাঁচ আসামি নির্দেশনার ভিত্তিতে ঘটনাস্থলে থেকে তা বাস্তবায়ন করেছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিবির এসি জাবেদ ইকবালকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ