হোম > আইন-আদালত

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা নিয়ে হাইকোর্টের রায় স্থগিতের আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি মুলতবি করে এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আপিলকারী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বদিউল আলম মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী কারিশমা জাহান।

এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অ্যাটর্নি জেনারেল সময়ের প্রার্থনা করেন। সুপ্রিম কোর্ট সচিবালয়-সংক্রান্ত আপিল মামলা শুনানি ১ সেপ্টেম্বর হবে। এর আগে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য (কজলিস্টে) কার্যতালিকায় ছিল। তারই ধারাবাহিকতায় এটির শুনানি অনুষ্ঠিত হয়।

সাত আইনজীবীর করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয়। রায়ে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হয়। গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন প্রণয়ন হয় গত ১০ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয় যেভাবে চলছিল, সে অবস্থায় রাখতে স্থিতাবস্থা চেয়ে আবেদনসহ আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ওই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা চাওয়া হয়।

এমই

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান

দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা