হোম > আইন-আদালত

সাবেক এমপি জিন্নাহসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।

একই দিন রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান জিন্নাহ ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের আবেদনে বলা হয়, জিন্নাহ ও স্ত্রী ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হন্তান্তর করেছেন।

এদিকে দুদকের আবেদনে বলা হয়, মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। টিমে দলনেতা হিসেবে দুদকের উপ-পরিচালক মেফতাহুল জান্নাত ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করা হয়েছে।

এর আগে মেফতাহুল জান্নাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনায় প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

সাংবাদিক হাবিবুল ইসলামকে কারওয়ান বাজারে হেনস্তার ঘটনায় এলআরএফ’র নিন্দা ও প্রতিবাদ

কেরানীগঞ্জে রিকশাচালকে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

ঢাকা বার নির্বাচনে ভোট পড়েছে ৩৪%, কাল গণনা

ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের এভারকেয়ারে চিকিৎসার আদেশ বাতিল

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে হাজিরের নির্দেশ হাইকোর্টের

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ