হোম > আইন-আদালত

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন থাকবে

হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায়

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের সংসদীয় আসন চারটিই থাকবে।

এছাড়া গাজীপুরে ছয়টি নয় বরং পাঁচটি সংসদীয় আসন থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০শে জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়।

পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই একইদিনে গাজীপুরের ছয় আসনের গেজেট প্রকাশ করা হয়।

এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সেপ্টেম্বরেই রিটটি করা হয়।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত