হোম > আইন-আদালত

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা এলেও এ সংক্রান্ত আইনের (অধ্যাদেশ) অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই উইকে (এ সপ্তাহে) করে ফেলবো। ধরেন আগামী তিন বা চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।

এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই

আয়নাঘরে গুম করে ভয়াবহ নির্যাতন করা হয়

শাকিল ও ফারজানা রুপার জামিন

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

সাবেক এমপি হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে ‎অভিযোগ গঠন শুনানি ২১ জুন