হোম > আইন-আদালত

সাবেক আইজিপি শহীদুলসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ ৭ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরো দুই সপ্তাহ সময় পেয়েছে প্রসিকিউশন। আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে আরো দুই সপ্তাহ সময় চান। পরে আগামী ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

এদিন সকালে এ মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে