হোম > আইন-আদালত

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টন থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় ১৯ মে রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে