হোম > আইন-আদালত

বনানীর সিসা বারে ছুরিকাঘাতে হত্যা : ৪ জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন এবং আরাফাত ইসলাম ফাহিম।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন আদালত। ওইদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এর মধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।

এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। পরে এই চারজনকে বনানী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।

মিরপুরে হত্যা মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

চারজনকে আগেই হত্যা করে অভিযানে নিহত দেখান জিয়াউল

জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠন পিছিয়ে ২৬ অক্টোবর

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

এমপি নজরুল আবার রিমান্ডে

গাজী নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘নয় লাখ টাকায় আপস’

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়