হোম > আইন-আদালত

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র ব্যর্থ হয়: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। এ ছাড়া সংবিধান নির্বাচক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়–এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়। বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া–এই তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের সেপ্টেম্বরে সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।’

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি

গুলির পর রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বেরিয়ে আসে

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত

ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত চেয়ে আবেদন

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনা-জয়-পলকের সর্বোচ্চ শাস্তি চাইলেন সাক্ষী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ