হোম > আইন-আদালত

সিকদার পরিবারের ৪২ বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি বিও একাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমান এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করে। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও এর সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অভিযোগ অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে সিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকে তারা শেয়ারগুলো বিক্রি ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিকদার পরিবার এবং তাদের নিকট আত্মীয়দের নামে অর্জিত শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটবে। সেজন্যে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইনুর ১০ বছর কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

উগ্রবাদ ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২ যুবক তিন দিনের রিমান্ড

উগ্রবাদী তৎপরতা: ১১ যুবকের ৭ দিনের রিমান্ড আবেদন সিটিটিসির

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি