হোম > আইন-আদালত

সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল শুনানি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

দুর্নীতি মামলায় ৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে ডা. জোবাইদার আপিল শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ডা. জোবাইদা রহমান। পরে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

ডা. জোবাইদার আইনজীবী কায়সার কামাল জানিয়েছেন, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মার্জনা করেছেন। এখন জোবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার