হোম > আইন-আদালত

কোরআন অবমাননা দায় স্বীকার নর্থ সাউথের অপূর্বর

স্টাফ রিপোর্টার

কুরআন অবমাননার অভিযোগে করা মামলায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে অপূর্ব পালকে আদালতে হাজির করা হয়। এ সময় সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিত অপূর্ব'র জবানবন্দি রেকর্ড করেন বিচারক।

এর আগে গত ১৪ অক্টোবর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে গত ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেসবে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়।

ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাতে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেয় চেষ্টা ভাটারা থানা পুলিশ।

এ ঘটনায় ৫ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে একটি মামলা করেন। পরদিন ৬ অক্টোবর এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপূর্বকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু