হোম > আইন-আদালত

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি

স্টাফ রিপোর্টার

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় নিহতের স্বামী ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেক এ আবেদন করেন। আদালতে আগামী বুধবার ২৪ জুন এ মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুন অর রশিদ।

এর আগে গত ১৮ জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় আসামি মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর সঙ্গে ভিকটিম আফরা ইবনাথ খান ইকরার (৩৩) প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে ভিকটিমকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও অপমান করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামি ভিকটিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য ও পোস্টের মাধ্যমে মানসিকভাবে চাপে রাখতেন। এসব ঘটনায় ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে গত ২৮ মে নিজ বাসার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের আবেদনে আরও বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে।

আদালত এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন বলে জানা গেছে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু