হোম > আইন-আদালত

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে বার কাউন্সিল পরিচালনার জন্য সরকার ১৫ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ কমিটির চেয়ারম্যান হবেন এবং কমিটির মেয়াদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে।

নতুন গঠিত এই অ্যাডহক কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

কাউন্সিলের অন্য সদস্যরা হলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী জসীম উদ্দীন সরকার, সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আইনজীবী আলী আসগর, ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

এএস

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর