হোম > আইন-আদালত

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।

সোমবার সকাল ৯টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আদেশ দেন। ওইদিন সন্ধ্যায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানির দিন ধার্য দিন ছিল ৪ মে। ওই দিন চট্টগ্রাম আদালত এলাকায় চিম্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মহানগর কমিটি। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিম্ময়কে আসামি করার দাবি জানান তারা।

চিম্ময় কৃঞ্চ দাস বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে চিম্ময় জামিন না মন্জুর ইস্যু ও মুক্তির দাবিতে আদালত চত্বরে তার অনুসারী ও ইসকন সদস্যরা তান্ডব চালায়। ওই তান্ডবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সেই হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু