হোম > আইন-আদালত

দুদকের মামলায় ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল রিমান্ডে

স্টাফ রিপোর্টার

অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে (২৩ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক সৈয়দ আতাউল কবির।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। অনুসন্ধানে উঠে আসে, এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়।

এভাবে অপরাধলব্ধ অর্থের উৎস, অবস্থান ও প্রকৃতি গোপন করে অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একাধিক মামলা রয়েছে।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত