হোম > আইন-আদালত

হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মীজানুল ইসলাম। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন- জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় হানিফ ছাড়া অপর তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এরপর তাদের বিচার শুরুর আদেশ দেন।

গত ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে- উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের এভারকেয়ারে চিকিৎসার আদেশ বাতিল

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে হাজিরের নির্দেশ হাইকোর্টের

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ

২ ঘণ্টা দেরিতে ট্রাইব্যুনালে উপস্থিত হলেন সাবেক মন্ত্রী কামরুল

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

ঐক্যবদ্ধ বিএনপি, বিভক্ত বিরোধী দল, আ.লীগের শোডাউন