হোম > আইন-আদালত

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম

আমার দেশ অনলাইন

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালত এ রায় দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন—রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ এবং আশফাক আজিজ। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়েছে।

মামলার রায়ে রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক ধারায় তাদের ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখা টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে আসামি শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদেরও উভয় ধারায় ৭ বছর করে ১৪ সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রামপুরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যা মামলা: শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের রিমান্ডে

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিমের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তে নির্দেশ

ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ডে

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের আইনমন্ত্রীর হুঁশিয়ারি

জিয়াউলের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল