হোম > আইন-আদালত

সামিট গ্রুপের চেয়ারম্যানের জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডার সাতারকুলের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বাজারমূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন দুদক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব জমি জব্দের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। জব্দকৃত হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা আছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

এবার অ্যাটর্নি জেনারেলকে তোপ খোকনের

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

প্রতারণার মামলায় হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর