হোম > আইন-আদালত

জজ কোর্টে নামঞ্জুরের পরও আসামির জামিন, ম্যাজিস্ট্রেটকে শোকজ

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুরের পরেও ডাকাতি ও বিস্ফোরক মামলায় আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে।

একই সঙ্গে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে কেন আইনগত কার্যধারা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে আরো বলা হয়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চলতি বছরের ১ জুলাই কদমতলী থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারার মামলায় আসামি মো. নাজমুলকে জামিন দেন।

এর আগে একই আসামির পক্ষে গত ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন চাইলে তা নামঞ্জুর করেন বিচারক।

মহানগর দায়রা জজ কর্তৃক জামিন নামঞ্জুর হওয়া সত্ত্বেও স্পর্শকাতর ডাকাতি ও বিস্ফোরক মামলার আসামি নাজমুলকে মাত্র ১৫ দিনের ব্যবধানে জামিনের আদেশ দিয়ে বিচার বিভাগীয় নৈরাজ্যের জন্ম দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

যা বিচারিক শৃঙ্খলার পরিপন্থী কাজ বলে মনে করছেন আদালত।

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬

অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের আগারওয়ালা ফের রিমান্ডে

সাবেক সচিব জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ নভেম্বর

রুপা-বাবু-শ্যামল দত্তের তদন্ত প্রতিবেদন আরো দুই মাস পেছাল

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

আনিসুল হকসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

কেরাণীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড