হোম > আইন-আদালত

গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ৬ ও জাকের পার্টির ১ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আমার দেশ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন জেলা শহর থেকে নাশকতা মামলায় সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নাহিম জ্যামিকে চিকিৎসা শেষে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)।

আলমডাঙ্গা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কুশল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছেন বলে পুলিশের কাছে খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে কয়েকজনের মারধরে আহত হন জ্যামি। পরে স্বজনেরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি নাশকতা মামলার আসামি। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএমআর

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল

সিফাত হত্যা মামলা: হাসিনাসহ ২৬ জনের তদন্ত প্রতিবেদন ১৪ ডিসেম্বর

আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর