হোম > আইন-আদালত

ঢাবি ছাত্রলীগ নেতা সৈকতকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আদালত। এদিন সকালে কারগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় । পরে আইসিটি মিস কেস ৩২০০/২৫ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। মামলায় প্রকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে মামলা

একটি গুলি আমার বুকের হাঁড় ভেঙে বেরিয়ে যায়

নজরুল-হেমায়েতসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

জামিন মেলেনি ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের

বিধবাকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্য কারাদণ্ড

কোটি টাকা ঘুস চাওয়া সেই সাইমুম জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতা

সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান