হোম > আইন-আদালত

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

শেরপুর জামায়াত নেতা হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতা এবং জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজসহ উপস্থিত যারা ছিল তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলাবাহিনী কাজ করছে।

তিনি বলেন, ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতপক্ষে দায়ী তাদেরকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদেরকে যেন গ্রেপ্তার করা যায় সে জন্য পুলিশ খুব নিবিড় ভাবে তদন্ত করছে। নিরাপরাদ কেউ যেন গ্রেপ্তার না হয়, কেউ যাতে হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধীরা যাতে কেউ ছাড় না পায়।

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, রানাসহ ৮ জনের রায় পিছিয়েছে

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

অটোরিকশা চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন