হোম > শিক্ষা > ভর্তি

একাদশে ভর্তির শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একইভাবে ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ২০২৬ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জনে। ফলে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন।

এ বছর মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি। পাশাপাশি মোট কেন্দ্র বেড়েছে ২০১টি।

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

রাত ৮টার পর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জবিতে ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা