হোম > শিক্ষা > ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। গতকাল সোমবার রাতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

নির্বাচিত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এ জন্য ওয়েবসাইটের হোম পেজে থাকা ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিতে হবে। পরে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করলে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয় গত ১ অক্টোবর। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

এআরবি

একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার শিক্ষার্থী কলেজবঞ্চিত

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

রাত ৮টার পর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশে ভর্তির শেষ সময় ১৫ সেপ্টেম্বর

পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জবিতে ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি