হোম > শিক্ষা > ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন আহবান

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে।

সোমবার বিশ্ববিদ্যালয়টির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে–স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনকারীকে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়সমূহ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

‘বাবাই আমাদের মাকে মেরে ফেলেছে’—দুই শিশুর কান্না

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপ উপেক্ষা করে কেন ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

জাকসুর দাবিতে থিসিস ভাতা ১০ গুণ বাড়ল

জাহাজভাঙা শিল্পে এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয়

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

হেলেনার রিকশায় দুই নারী কর্মকর্তা, মিলল নতুন রিকশার আশ্বাস

একীভূত ৫ ব্যাংকে আমানত তোলার চাপ কম, এক দিনে উত্তোলন ২৫০ কোটি টাকা

সিএনজির ভাড়া বাড়ানোর প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা