হোম > শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু ৮ জুলাই

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আবেদনের সময় পাঁচদিন বাড়িয়ে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী ৮ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুনের গণবিজ্ঞপ্তির আলোকে ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে এই সময়সীমা পাঁচদিন বাড়িয়ে নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, এমপিওভুক্তির আবেদন মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে অথবা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেইস এর ওয়েবসাইটে ‘অনলাইন ইবতেদায়ি এমপিও অ্যাপ্লিকেশন’ শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহের এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর কোনো অধীন কোনো দফতরে গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ এমপিওভুক্তকরণের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

প্রকৌশল শিক্ষার্থীদের দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী